সর্বকনিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার সেন্টারে অন্য প্রতিযোগীদের সঙ্গে পুলে নেমেই অন্য রকম এক রেকর্ড গড়েছে আদজো কেপোসি। না, পুলে ঝড় তুলে সোনা-রুপা দূরে থাক, টোগোর মেয়ে নিজের ইভেন্টে হিটই পেরোতে পারেনি। ৫০ মিটার ফ্রি-স্টাইলের হিটের দ্বিতীয় ধীরতম সময় করেছে। তার পরও আদজোর ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার কারণ? লন্ডন অলিম্পিকে তিনিই সর্বকনিষ্ঠ খেলোয়াড়। মাত্রই ১৩ বছর বয়সে নামলেন অলিম্পিকের পুলে।হোটেলের পুলে অনুশীলন করা মেয়ের লন্ডন অলিম্পিক নিয়ে উচ্চাশা ছিলও না। বিশ্বমঞ্চের উষ্ণ অভিজ্ঞতাটাই তাঁর বড় প্রাপ্তি। এএফপি।