সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছর ২৬৯ দিনে বয়সে কাল অভিষেক হয়ে গেল অ্যাশটন অ্যাগারের। তাঁর চেয়ে কম বয়সে ব্যাগি গ্রিন পরতে পেরেছেন ১১ জন ক্রিকেটার। এঁদের মধ্যে তিনজনের টেস্ট অভিষেক হয়েছে ১৯ বছরের কম বয়সে। ১৯৫৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিনে অভিষেক হয়েছিল ইয়ান ক্রেইগের। তিনিই অস্ট্রেলিয়ায় সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার। দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গেই অভিষেকের সময় প্যাট কামিন্সের বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন। আর মিডিয়াম পেস বোলার টম গ্যারেটের অভিষেক হয় ১৮ বছর ২৩২ দিনে। সেটা অবশ্য ১৩৬ বছর আগে, ১৮৭৭ সালে ইতিহাসেরই প্রথম টেস্টে!