সর্বকনিষ্ঠ গোলদাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অখ্যাত এক নাম থেকে পাদপ্রদীপের আলোয় এসেছেন। দলকে তুলে নিয়েছেন বিশ্বকাপের শেষ ষোলোতে। রাশিয়াকে হারানো ওই গোলে ডিভক অরিগি জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়েও।
১৯ বছর ২ মাস ৪ দিন বয়সে গোল করে অরিগি পরশু পর্যন্ত এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতা। বেলজিয়ামের বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠও। বেলজিয়ামের হয়ে আগের সবচেয়ে কম বয়সী ছিলেন স্টিফানে ডিমল (১৯ বছর ৩ মাস ৬ দিন)। বিশ্বকাপে কেনিয়ান বংশোদ্ভূত প্রথম গোলদাতাও অরিগি।