সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের সর্বকনিষ্ঠদের যাবতীয় রেকর্ডে পাকিস্তানিদের প্রাধান্য। কাল সেই পাল্লা আরেকটু ভারী করলেন আহমেদ শেহজাদ। হ্যামিল্টনে কাল ১৯ বছর ৭২ দিন বয়সে সেঞ্চুরি করলেন শেহজাদ, ওয়ানডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির তালিকায় তিনি এখন ছয়ে। এত দিন ছয়ে থাকা উমর আকমলের চেয়ে সময় মাত্র এক দিন কম লেগেছে শেহজাদের। তালিকার শীর্ষেও যথারীতি এক পাকিস্তানি। সবচেয়ে কম বলে সেঞ্চুরির দিন সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরিটির দিন তাঁর বয়স ছিল ১৬ বছর ২১৭ দিন। দুইয়ে যিনি, তাঁর বয়স ছিল ১৮ বছর ৪৮ দিন। তবে অবাক করতে পারে তাঁর নামটি, মোহাম্মদ শাহজাদ যে আফগানিস্তানের! তিন ও চারে আছেন ইমরান নাজির ও সেলিম এলাহি। সব মিলিয়ে সর্বকনিষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিয়ানের প্রথম ১২ জনের ৮ জনই পাকিস্তানি! সেরা দশে আছেন দুই বাংলাদেশিও, পাঁচে তামিম ইকবাল, সাতে সাকিব আল হাসান।