সর্বকালের সেরা হবেন কোহলি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? এ প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। বিভিন্ন যুগের ব্যাটিং কিংবদন্তিকে এক কাতারে আনার মাপকাঠিই তো পাওয়া যায় না। ইতিহাসের সেরা ব্যাটসম্যান হিসেবে সবার আগে যাঁর নাম মনে আসে সেই ডন ব্র্যাডম্যান কখনো ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলেননি। ওয়ানডের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারও একটির বেশি টি-টোয়েন্টি খেলেননি। তবে ইমরান খানের কাছে এ প্রশ্নের উত্তর আছে, বিরাট কোহলি!
পরশু ইডেনের ভয়ংকর পিচে ৩৭ বলে ৫৫ রানের এক ইনিংস খেলেছেন কোহলি। তাঁর এই ইনিংসেই পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে ভারত। ম্যাচ শেষে মন খুলে কোহলির প্রশংসা করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক, ‘তার সামর্থ্য অনেক। দল ওর ওপর অনেক বেশি নির্ভরশীল। ভবিষ্যতে সে সর্বকালের সেরা হতে পারে, তার মধ্যে এই সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি।’
ক্রিকেটের তিন সংস্করণেই কোহলি যেমন খেলছেন তাতে ইমরানের চোখে কোহলি একজন নিখুঁত ব্যাটসম্যান, ‘ওর দুর্বলতা বের করা খুব কঠিন। টেম্পারামেন্ট, টেকনিক সবই ভালো। উইকেটের দুই দিকেই সে দারুণ। সামনের পায়ে ও পেছনের পায়ে সমান স্বচ্ছন্দ।’ সূত্র: আইবিএন।