সর্বকালের সেরাদের তালিকায় বর্তমানের পাঁচ
আসছে ২১ জুলাই ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে মাঠে গড়াবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২০০০তম ম্যাচ। প্রতিপক্ষ ভারত ও ইংল্যান্ড। ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে টেস্টে সর্বকালের সেরা একাদশ নির্বাচন করতে ক্রিকেটপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছিল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অনলাইনে ক্রিকেটপ্রেমীদের মতামত নিয়ে প্রাথমিকভাবে মনোনীত ৬০ জনের একটা তালিকা প্রকাশ করেছে আইসিসি।ওপেনিং ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেটরক্ষক, ফাস্ট বোলার, স্পিনার—ছয় বিভাগের প্রতিটিতে ১০ জন করে রাখা হয়েছে। মোট ৬০ জনের তালিকায় আছেন বর্তমানের পাঁচ ক্রিকেটার। সৌভাগ্যবানেরা হলেন বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও মার্ক বাউচার। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া কোনো বোলারই এ তালিকায় জায়গা পাননি। ওয়েবসাইট।প্রাথমিকভাবে মনোনীতদের তালিকাওপেনিং ব্যাটসম্যান: জিওফ্রে বয়কট, সুনীল গাভাস্কার, গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইঞ্জ, জ্যাক হবস, লেন হাটন, হানিফ মোহাম্মদ, বীরেন্দর শেবাগ, হারবার্ট সুটক্লিফ ও ভিক্টর ট্রাম্পার।মিডল-অর্ডার ব্যাটসম্যান: ডন ব্রাডম্যান, গ্রেগ চ্যাপেল, ওয়ালি হ্যামন্ড, জর্জ হ্যাডলি, ব্রায়ান লারা, জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম পোলক, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস ও শচীন টেন্ডুলকার।অলরাউন্ডার: ইয়ান বোথাম, কপিল দেব, আবুরে ফলকনের, রিচার্ড হ্যাডলি, জ্যাক ক্যালিস, ইমরান খান, কেথ মিলার, উইলফ্রেড রোডস, গ্যারি সোবার্স ও ফ্রাঙ্ক ওরেল।উইকেটরক্ষক: লেস এমস, মার্ক বাউচার, জেফ ডুজন, গডফ্রে ইভান্স, অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যালান নট, রডনি মার্শ, ক্লায়েড ওয়ালকট ও ওয়াসিম বারী।ফাস্ট বোলার: কার্টলি অ্যামব্রোস, সিডনি বার্নেস, মাইকেল হোল্ডিং, ডেনিস লিলি, রে লিন্ডওয়াল, ম্যালকম মার্শাল, গ্লেন ম্যাকগ্রা, ফ্রেড ট্রুম্যান, কার্টনি ওয়ালশ ও ওয়াসিম আকরাম।স্পিনার: বিষেন সিং বেদী, রিচি বেনু, ল্যান্স গিবস, ক্ল্যারি গ্রিমেট, জিম লেকার, অনিল কুম্বলে, মুত্তিয়া মুরালিধরন, বিল ও’রিলি, ডেরেক আন্ডারউড ও শেন ওয়ার্ন।