সর্বনাশা দৌড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৬ এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার স্বপ্নযাত্রার রথ ছুটছিল পরের আসরেও। গ্রুপ পর্বের তিন ম্যাচের সব কটি জিতে ১৯৮৮ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল লঙ্কানরা। কিন্তু ব্যাটিং-ব্যর্থতায় ফাইনালে পারল না প্রতিদ্বন্দ্বিতা গড়তেও। তাতে কপিল-অমরনাথ-মানিন্দর-আয়ুবদের বোলিংয়ের না যত অবদান, তার চেয়ে বেশি ভূমিকা লঙ্কানদের আত্মঘাতী রানিং বিটুইন দ্য উইকেটের। তিন-চার-পাঁচে নামা অথুলা সামারেককেরা, অরবিন্দ ডি সিলভা ও অর্জনা রানাতুঙ্গা রানআউট। সাতে নামা রবি রত্নায়েকেও কাটা পড়লেন রানআউটে। ১৭৬ রানে গুটিয়ে ম্যাচটা হারল ৬ উইকেটে।