সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড বইয়ে ঢুকে গেল আবাহনী ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) ম্যাচটি। কাল ফতুল্লায় মাত্র ৩৫ রানে অলআউট হয়েছে সিসিএস। লিস্ট ‘এ’ ম্যাচের ইতিহাসে সপ্তম সর্বনিম্ন ইনিংস এটি। ওয়ানডে ক্রিকেটের সর্বনিম্ন ইনিংসটিও (৩৫, জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা) অবশ্য আছে সাতে। বাংলাদেশের মাটিতে ৩৫-এর চেয়ে কম রানের ইনিংসও আছে একটা। ২০০২-০৩ মৌসুমে জাতীয় লিগের এক দিনের ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয় চট্টগ্রাম বিভাগ। লিস্ট ‘এ’তে চতুর্থ সর্বনিম্ন ইনিংস এটি। সর্বনিম্ন ইনিংসটি খেলেছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া কেএফসি কাপে বারবাডোজের বিপক্ষে মাত্র ১৮ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯। এই ম্যাচে মাত্র ২ রানে প্রথম ৫ উইকেট হারায় দলটি।