প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের সঙ্গে ৭৮ রানের রেকর্ডটা ‘ভাঙা’ কঠিনই। কাল হংকংয়ের বিপক্ষে ১০৮ রান আলাদা একটা লজ্জা হয়ে থাকবে অন্য কারণে। আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে এটাই টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১২ সালে হল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে টানা দুই ম্যাচে ১২৮ রান করেছিল বাংলাদেশ। দুটি ম্যাচেই হেরেছিল। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এর চেয়ে কম রান আছে আরও তিনবার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে অলআউট হয়েছিল ৮৩ রানে। ২০১১ সালে ঢাকায় পাকিস্তানের সঙ্গে ২০ ওভার খেলে করতে পেরেছিল মাত্র ৮৫। আর ২০০৮ সালে করাচিতে পাকিস্তানের সঙ্গে ১০১ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।