সর্বশেষ দেখা ইউরো ২০০৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেন ১: ০ জার্মানিআগের ইউরোর প্রথম রাউন্ডেই বাদ পড়া দুদল এবার মুখোমুখি ফাইনালে। শুরু থেকেই দুর্দান্ত খেলছিল স্পেন, আর গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার কাছে হারলেও ধীরে ধীরে নিজেদের খুঁজে পায় জার্মানরা। ফাইনালে দুদলের মাঝে ব্যবধান গড়ে দেয় ফার্নান্দো তোরেসের প্রতিভার জানান দেওয়া একটি মুহূর্ত। জাভির পাসটা ধরে বিদ্যুৎগতিতে এগিয়ে যান জার্মান ডিফেন্ডার ফিলিপ লামকে পেছনে ফেলে, এরপর এগিয়ে এসে ডাইভ দেওয়া গোলকিপার লেম্যানের ওপর দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে—অবিস্মরণীয় মুহূর্তটি ৪৪ বছর পর স্পেনকে এনে দেয় বড় কোনো শিরোপা।