সর্বাধিক গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু চ্যাম্পিয়নস লিগে শাখতারের বিপক্ষে বার্সেলোনার জয়সূচক গোলটি ছিল এই মৌসুমে লিওনেল মেসির ৪৮তম গোল। এক মৌসুমে সর্বোচ্চ ৬৬টি গোলের ইউরোপিয়ান রেকর্ড ভাঙতে আরও ১০টি ম্যাচ হাতে পাচ্ছেন মেসি। ১৯৪৮-৪৯ সালে হাঙ্গেরির ফেরেঙ্ক ডিক ফেরেঙ্কভারোস ক্লাবের পক্ষে ৬৬টি গোল করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ব ইংল্যান্ড ও এভারটন তারকা ডিক্সি ডিন ১৯২৭-২৮ মৌসুমে ৬৩ গোল করেছিলেন, যেটি আছে দ্বিতীয় স্থানে। ১৯৩৮-৩৯ সালে উজপেস্ট ক্লাবের হয়ে ৫৬ গোল করে তিনে আরেক হাঙ্গেরিয়ান গিউলা সেঞ্জেলার। ২০০১-০২ মৌসুমে ৫৫ গোল করে তালিকার চারে পর্তুগালের স্পোর্টিং ক্লাবের ব্রাজিলিয়ান স্ট্রাইকার মারিও জার্ডেল। সুইডেনের হেনরিক লারসন স্কটিশ ক্লাব সেল্টিকের পক্ষে ২০০০-০১ মৌসুমে করেছিলেন ৫৩ গোল। এ ছাড়া মেসির ওপরে আছেন বিল ম্যাকফেডেইন (৫২), জিমি ম্যাকগ্রেগর (৫০), জো ব্যামব্রিক (৫০) ও উরুগুয়ের লুইস সুয়ারেজ (৪৯)।