প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টির জন্য পরিত্যক্ত ওয়ানডেতে ক্যারিয়ার-সেরা বোলিং (৪-৩০) করেছেন ইংলিশ অধিনায়ক শার্লট এডওয়ার্ডস। এই ম্যাচে মেয়েদের ক্রিকেটের একটি বিশ্ব রেকর্ডও করে ফেলেছেন তিনি, এটি তাঁর ১৪২তম ম্যাচ আর এ দিয়েই সর্বোচ্চ ওয়ানডে খেলা নারী ক্রিকেটারে পরিণত হয়েছেন। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের। ১৯৯৬ সালে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এডওয়ার্ডসের অধিনায়ক হিসেবে এটি ছিল ৬৭তম ওয়ানডে; ইংল্যান্ডের পুরুষ ও মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি! পুরুষদের ক্রিকেটে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডটি এখনো সনাৎ জয়াসুরিয়ার হাতে—৪৪৪। তাঁর থেকে মাত্র ২ ম্যাচ পেছনে আছেন শচীন টেন্ডুলকার। তার মানে এ রেকর্ডটিও টেন্ডুলকারেরই হচ্ছে!