সর্বাধিক রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল লর্ডসে গ্রায়েম সোয়ানকে মিড উইকেট দিয়ে চার মেরে একসঙ্গে দুটি মাইলফলক ছুঁয়েছেন রাহুল দ্রাবিড়। টেস্ট ক্যারিয়ারের ৬১তম ফিফটি পেয়েছেন এবং পেছনে ফেলেছেন রিকি পন্টিংকে। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে ‘দ্য ওয়াল’ এখন দুইয়ে। টেস্টে পন্টিংয়ের রান ১২৩৬৩। ১৪৭২৬ রান নিয়ে সবার ওপরে প্রায় ধরাছোঁয়ার বাইরে শচীন টেন্ডুলকার। দ্বিতীয় স্থানের লড়াইটা বেশ জমবে বলেই মনে হচ্ছে। কারণ পন্টিং ও দ্রাবিড় দুজনেই এখনো খেলে চলেছেন। খুব একটা পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসও (১১৯৪৭)। তবে ১১৯৫৩ রান নিয়ে ক্যালিস ও পন্টিংয়ের মাঝে আছেন ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ব্রায়ান লারা। মোট ফিফটিতে (৬৩) দ্রাবিড়ের ওপরে থাকা একমাত্র ব্যাটসম্যান অ্যালান বোর্ডার (১১১৭৪) আছেন ছয়ে। এই ছয়জনই শুধু টেস্টে ১১ হাজার রান করেছেন।