সর্বাধিক ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৩৪ সালের ওল্ড ট্রাফোর্ড যেন টাইম মেশিনে চড়ে ২০১১-এর লর্ডসে ফিরে এল। সেবার সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ২টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি করেছিলেন। সঙ্গে একটি শূন্য রানের ইনিংস। ম্যাচ ড্র। ৭৭ বছর পর লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে একই ঘটনা। ম্যাচে মোট ৯টি ৫০ বা পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ইংলিশ রেকর্ড এটি। তবে ম্যাচে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার বিশ্ব রেকর্ডটি অস্ট্রেলিয়ার। ১৯৬৯ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একটি সেঞ্চুরিসহ মোট ১০টি ৫০ ছাড়ানো ইনিংস খেলেছিলেন স্বাগতিক ব্যাটসম্যানরা। অতিথিরাও কম যায়নি, ২টি সেঞ্চুরিসহ ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল তাদেরও। দুই দল মিলে ম্যাচটিকে নিয়ে গেছেন ক্রিকেট ইতিহাসেই। ম্যাচে সর্বাধিক (১৭টি) পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ড এটি।