প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আিফ্রকায় বিশ্বকাপ জিততে না পারলেও সবার মন ভরিয়ে দিয়েছিল জার্মানি। টুর্নামেন্ট-সর্বোচ্চ ১৬ গোলও তাদের। মজার ব্যাপার, দেশের মাটিতে ২০০৬ বিশ্বকাপেও সবচেয়ে বেশি গোল করেছিল জার্মানরাই। বিশ্বকাপে সবচেয়ে বেশিবার সর্বোচ্চ গোল করার রেকর্ড অবশ্য ব্রাজিলের—১৯৫০, ১৯৬২, ১৯৭০ ও ২০০২৷ তিনবার করে এই কীর্তি আর্জেন্টিনা, ফ্রান্স ও জার্মানির। গত দুবারের সঙ্গে ১৯৯০ বিশ্বকাপেও সবচেয়ে বেশি গোল করেছিল জার্মানি। আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপের পর সবচেয়ে বেশি গোল করেছে ১৯৭৮ ও ১৯৮৬ সালে। ১৯৫৮, ১৯৮২ ও ১৯৯৮ বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল করা দেশের নাম ফ্রান্স৷