প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৫৩/৩—বাংলাদেশের ঘরোয়া লিস্ট ‘এ’ ম্যাচের সর্বোচ্চ দলীয় ইনিংসটা কাল খেলল প্রাইম ব্যাংক। রাজশাহীতে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে প্রাইম ব্যাংক ভেঙেছে চট্টগ্রাম বিভাগের রেকর্ড। ২৯ মার্চ, ২০০৭, ধানমন্ডি মাঠে জাতীয় লিগের এক দিনের ম্যাচে খুলনার বিপক্ষে ৩ উইকেটে ৩৩৫ রান করেছিল চট্টগ্রাম। সব মিলিয়ে বাংলাদেশের মাটিতে লিস্ট এ ম্যাচে সর্বোচ্চ ইনিংসটা ৩৭০ রানের। ২০১০ সালে ২৩ ফেব্রুয়ারি ফতুল্লায় সফরকারী ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে ৭ উইকেটে তুলেছিল এই রান। পরের বছর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্কোরটি ছুঁয়ে ফেলে ভারত।