প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ডাবল সেঞ্চুরিটা ম্যাচের দ্বিতীয় দিনেই করেছিলেন শামসুর রহমান। পূর্বাঞ্চলের এই ব্যাটসম্যান পরশু পেছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথকেও। ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টে ২৩২ রান করেছিলেন স্মিথ। বাংলাদেশে এত দিন কোনো ওপেনারের সর্বোচ্চ রান হয়ে ছিল সেটাই। এবার শামসুর করেছেন ২৬৭ রান। ওপেনারদের রেকর্ড ভাঙলেও বাংলাদেশে খেলা সর্বোচ্চ ইনিংসের তালিকায় এই ডানহাতি আছেন তিনে। ২০০৬-০৭ মৌসুমে জাতীয় লিগে অপরাজিত ৩১৩ রান করেছিলেন রকিবুল হাসান। এ ছাড়া শুধু গত বছর বাংলাদেশ ক্রিকেট লিগে মার্শাল আইয়ুবের ২৮৯-ই আছে শামসুরের ওপর।