সর্বোচ্চ গোলদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি কি পারবেন হোসে আলতাফিনির এক মৌসুমে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে? ব্রাজিলে জন্ম নেওয়া ব্রাজিল, ইতালি ও এসি মিলানের স্ট্রাইকার আলতাফিনি ১৯৬২-৬৩ মৌসুমে ৯ ম্যাচে ১৪ গোল করেছিলেন। ফাইনালে প্রায় এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। এর মধ্যেই ১১ গোল করা মেসি সেমিফাইনালের দ্বিতীয় লেগ তো পাচ্ছেনই। আলতাফিনিসহ এক মৌসুমে মেসির চেয়ে বেশি গোল করেছেন মাত্র তিনজন। হাঙ্গেরিয়ান গ্রেট ফেরেঙ্ক পুসকাস রিয়াল মাদ্রিদদের পক্ষে ১৯৬১-৬২ সালে ও ডাচ তারকা রুড ফন নিস্টলরয় ম্যানইউর পক্ষে ২০০২-০৩ মৌসুমে ১২ গোল করেছিলেন। মেসির সমান ১১ গোল আছে আরও তিনজনের। পর্তুগাল ও বেনফিকার হোসে আগাস (১৯৬০-৬১), জার্মানি ও বায়ার্ন মিউনিখের জার্ড মুলার (১৯৭২-৭৩) ও সুইজারল্যান্ড ও গ্রাসহপারের ক্লদিও সুলসার (১৯৭৮-৭৯)। এবার সর্বোচ্চ গোলদাতা হলে (প্রায় নিশ্চিত) সেরা গোলদাতা হওয়ার হ্যাটট্রিক করে মেসি ছুঁয়ে ফেলবেন জার্ড মুলারকে (১৯৭২-৭৩, ৭৩-৭৪ এবং ৭৪-৭৫)।