সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড রামপলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ নম্বরে ব্যাট করে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের রবি রামপল। আজ শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৮৬ রানের ইনিংসের সুবাদে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।আগের রেকর্ডটা ছিল মোহাম্মদ আমিরের। ২০০৯ সালে সংযুক্ত আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডেতে ৭৩ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি এ ক্রিকেটার।আমিরের রেকর্ড নিজের করে নেওয়ার ইনিংসে আজ রামপল মোকাবিলা করেন ৬৬টি বল। তাঁর হার না-মানা ৮৬ রানের ইনিংসে ছিল ছয়টি করে চার ও ছয়ের মার। ওয়েবসাইট।