প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটা (৯৮*) ছিল তাঁরই। পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ কাল পেয়ে গেলেন দেশের পক্ষে প্রথম সেঞ্চুরিটাও। নিজ দেশের সর্বোচ্চ দুটি ইনিংসের মালিক নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামও (১২৩ ও ১১৬*)। আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের (৭৭, ৬৮, ৬৫*) অধিকারে নিজ দেশের সর্বোচ্চ তিনটি ইনিংসই। অ্যালেক্স হেলসের (১১৬*, ৯৯, ৯৪) নামটা ইংল্যান্ডের প্রথম তিনে থাকলেও অপরাজিত ৯৯ রানের একটি ইনিংস আছে লুক রাইটেরও। ক্রিস গেইল সবার ওপরে। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের প্রথম চারটি ইনিংসই এই বিস্ফোরক ব্যাটসম্যানের (১১৭, ৯৮, ৮৮ ও ৮৫*)।