প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়ালে বসে স্রেফ অঙ্গুলি নির্দেশেই নাকি ক্রিকেটের অন্ধকার জগৎ নিয়ন্ত্রণ করেন দাউদ ইব্রাহিম—সাধারণ্যে এমনই ধারণা। সেই অন্ধকার জগতের ডন ১৯৮৬ সালে শারজার এক টুর্নামেন্টে সশরীরে ঢুকেছিলেন ভারতের ড্রেসিংরুমে! ভারতের সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকারই বলেছেন, বিখ্যাত অভিনেতা মেহমুদ ড্রেসিংরুমে দাউদকে ব্যবসায়ী বলে পরিচয় করিয়ে দেন। তবে ভারতের তখনকার অধিনায়ক কপিল দেব দাউদকে বেরিয়ে যেতে বলেন। ভেংসরকারের কথায় দাউদ নাকি লোভনীয় একটা প্রস্তাবও দিয়েছিলেন, ‘দাউদ বলেন, “তোমরা যদি আগামীকাল পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টটা জিততে পারো, আমি সবাইকে একটা করে টয়োটা গাড়ি দেব। দল অবশ্য তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করে।” ওয়েবসাইট।