সহ-অধিনায়ক খুঁজছে বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্টি খেলতে যাওয়ার আগে স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে গিয়েছিলেন। কিন্তু মাশরাফি বিন মুর্তজার ইনজুরিতে আবারও সাকিব আল হাসানের ওপরই এসে পড়ছে দলের দায়িত্ব। কিন্তু সাকিব কি বদলাবেন তাঁর সিদ্ধান্ত? এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া না গেলেও বিসিবি জানিয়েছে, আপাতত সাকিবই বাংলাদেশ দলের অধিনায়ক।বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘ইনজুরির কারণে মাশরাফিকে কত দিন বাইরে থাকতে হবে, সেটা আমরা এখনো জানি না। সাকিব যেহেতু সহ-অধিনায়ক, মাশরাফির অনুপস্থিতিতে এই সিরিজে সেই দলের নেতৃত্ব দেবে।’সাকিব অধিনায়কত্ব করলে সহ-অধিনায়ক কে হবেন—বিসিবির চিন্তা আপাতত এটাই। এর আগে সাকিবের অধিনায়কত্বের সময় মুশফিকুর রহিম সহ-অধিনায়ক থাকলেও ফর্মের কারণে তাঁকে সে দায়িত্ব দিতে চাইছে না বিসিবি। আজ টেকনিক্যাল কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।