সহজ জয় পেল ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম পর্বে কোনো জয় ছিল না। কিন্তু দ্বিতীয় পর্বে টানা দুই ম্যাচ জিতে ছন্দে ফেরার আভাস দিচ্ছিল ফেনী সকার। সেই ছন্দে যতি টেনেছে ব্রাদার্স ইউনিয়ন। কাল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ব্রাদার্স ২-০ গোলে হারাল ফেনীর দলটিকে। ১৪ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এল কমলা দলটি। সমান ম্যাচে ২ জয় ও ৬ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানেই রইল ফেনী। বাংলাদেশে অভিষেকেই গত ম্যাচে জোড়া গোল করে চমক দেওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে কাল খুব স্বচ্ছন্দে খেলতে পারেননি। নষ্ট করেছেন গোটা চারেক সুযোগ। ব্রাদার্সকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৫ মিনিট পর্যন্ত। তন্ময় হোসেন তরুর দারুণ এক হেডে এগিয়ে যায় তারা (১-০)। ৫৮ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ড্যানিলোর শটে ব্যবধান বাড়ে (২-০)।গত দুই ম্যাচে ৫ গোল করা ফেনীর স্ট্রাইকার রোলান্ড কাল একেবারেই নিষ্প্রভ ছিলেন। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন এই নাইজেরিয়ান। আজকের খেলা: ঢাকা আবাহনী-ফরাশগঞ্জ, শেখ রাসেল-রহমতগঞ্জ (বিকেল ৪-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম)