সহজ জয় পেল সাকিবের কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হাতে যথেষ্ট সফল সাকিব।
বল হাতে যথেষ্ট সফল সাকিব।

দলে ফিরে খুব একটা খারাপ করেননি সাকিব আল হাসান। বল হাতে তিনি যথেষ্ট সফল, ৪ ওভারে ২১ রানে পেয়েছেন ১ উইকেট। ইকোনমি রেট ৫.২৫। ব্যাট হাতে অবশ্য অতটা সফল নন, মালিঙ্গার বলে ফিরেছেন ৯ করে। সাকিব ব্যাটে জ্বলে না উঠতে পারলেও কলকাতার জিততে অবশ্য অসুবিধা হয়নি। মুম্বাইয়ের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে গৌতম গম্ভীরের দল।
মুম্বাইয়ের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে রবিন উথাপ্পার সাবলীল ব্যাটিংয়ে সহজেই জয়ের দেখা পেয়ে যায় কলকাতা। সিমন্সের বলে ফেরার আগে উথাপ্পা করেছেন ৫২ বলে ৮০। ম্যাচসেরাও তিনি।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করা মুম্বাইয়ের রানের চাকা টেনে ধরে কলকাতার নিয়ন্ত্রিত বোলিং । ৫ উইকেটে ১৪১ তোলে মুম্বাই। সর্বোচ্চ ৫১ আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে।