সহজ জয় পেল সাকিবের কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিন উথাপ্পার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০
রবিন উথাপ্পার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০

কলকাতা যেন ক্রমেই দুরন্ত হয়ে উঠছে এবার আইপিএলে। আগের ম্যাচে মুম্বাইকে হারানোর সুখস্মৃতি নিয়ে আজ ৭ উইকেটের জয় পেল হায়দরাবাদের বিপক্ষে। বল হাতে এ ম্যাচেও সফল সাকিব আল হাসান।

হায়দরাবাদের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের দেখা পেতে খুব একটা বেগ পেতে হয়নি কলকাতাকে। যদিও ৮ রানের মাথায় গৌতম গম্ভীর ফিরে যাওয়ায় কিছুটা চাপে পড়ে কলকাতা। কিন্তু রবিন উথাপ্পার ৪০, মনিশ পান্ডের ৩৫, ইউসুফ পাঠানের অপরাজিত ৩৯ রানে মাত্র ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের দেখা পেয়ে যায় কলকাতা।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪২ করে হায়দরাবাদ। সর্বোচ্চ ৩৪ আসে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। সাকিব ৩ ওভারে ২২ রানে পান ২ উইকেট। হায়দরাবাদের রানের চাকা ভালোভাবেই টেনে ধরেন কলকাতার বোলাররা।