সর্বশেষ যখন মুখোমুখি হয়েছিল দুই দল, হারারেতে জিম্বাবুয়ে জিতেছিল ৩২৮ রান তাড়া করে। কাল ডানেডিনে মুখ থুবড়ে পড়ল ২৪৮ তাড়া করতে গিয়ে। তিন অভিষিক্তকে নিয়ে ৯০ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। টস জিতে ফিল্ডিংয়ে নামা জিম্বাবুয়ে ৪ রানের মধ্যে তুলে নেয় ২ উইকেট। মার্টিন গাপটিলের পাল্টা-আক্রমণ আর তৃতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ৮৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৬৬ বলে ৯ চারে ৭০ করেন গাপটিল। এরপর ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেছেন অভিষিক্ত টম লাথাম, ডিন ব্রাউনলি ও অ্যান্ড্রু এলিস। বছর খানেক পর দলে ফিরে ৪ উইকেট নিয়েছেন শিঙ্গিরাই মাসাকাদজা। ওয়েবসাইট।জিম্বাবুয়ের প্রথম তিন ব্যাটসম্যান ফিরে যান ১৫ রানের মধ্যে। এরপর লড়াই করেছেন অধিনায়ক ব্রেন্ডন টেলর, চতুর্থ জিম্বাবুইয়ান হিসেবে ছুঁয়েছেন ৪ হাজার রানও। তবে সঙ্গী পাননি কাউকে। পার্টটাইম স্পিনে নিকোলের ৪ উইকেট বড় জয় এনে দেয় কিউইদের। আগামী পরশু দ্বিতীয় ম্যাচ ওয়াঙ্গারেইতে। সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ৪৮.৩ ওভারে ২৪৮ (নিকোল ০, গাপটিল ৭০, ম্যাককালাম ৩, উইলিয়ামসন ৩৫, লাথাম ২৪, ব্রাউনলি ১৯, নাথান ম্যাককালাম ৩০, এলিস ৩৩, ব্রেসওয়েল ৮*, মিলস ৭, সাউদি ৩, শিঙ্গি মাসাকাদজা ৪/৪৬, জারভিস ২/৪১, চিগুম্বুরা ২/৪৬, মেথ ১/৪৮)। জিম্বাবুয়ে: ৪১.১ ওভারে ১৫৮ (হ্যামিল্টন মাসাকাদজা ৭, মাতসিকেনেরি ১, চাকাভা ২, টেলর ৫৮, টাইবু ২০, ওয়ালার ১২, চিগুম্বুরা ১৫, মেথ ১০, শিঙ্গি মাসাকাদজা ২, প্রাইস ২৬* জারভিস ২; নিকল ৪/১৯, মিলস ৩/২৬, ব্রেসওয়েল ১/৩৩, এলিস ১/৩৪)। ফল: নিউজিল্যান্ড ৯০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল।