সহজ ম্যাচ চায় না ভারত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেসে-খেলে জয় নয়; হোক না ঘাম ঝরিয়ে, ম্যাচ জমিয়ে তবেই জয় চায় ভারত। অনেকেই এ কথায় আপত্তি তুলতে পারেন। তবে ভারত সহজ ম্যাচ চায় না—এমনটাই দাবি করেছেন দলটির কোচ গ্যারি কারস্টেন।বেঙ্গালুরুতে ‘ইংল্যান্ড-বধ’ কাব্য। চার দিন পর এই বেঙ্গালুরুতেই গতকাল ‘ভারত-বধ’ কাব্য রচনা করার সম্ভাবনা জাগিয়েছিলেন আইরিশরা। তবে যুবরাজ সিংয়ের অলরাউন্ড নৈপুণ্যে ঠিকই জয় তুলে নেয় ভারত।আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে ঘামঝরানো জয়। ক্রিকেটারদের দুর্বলতা খুঁজতে বসে যাওয়ার কথা ভারতীয় কোচের। তবে ব্যর্থতা খোঁজা নয়, শেষ পর্যন্ত যে জয় এসেছে, এটাকেই বড় করে দেখছেন কারস্টেন, ‘আমরা এখনো সহজ ম্যাচ পাইনি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের। সামনের দিনগুলোতেও সহজ ম্যাচ চায় না ভারত।’ ওয়েবসাইট।