প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ বিশ্বকাপের টিকিটটা আজকেই নিশ্চিত করে ফেলতে পারত জাপান। আজ জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা জিততে পারলেই স্বাগতিক ব্রাজিলের পর দ্বিতীয় দেশ হিসেবে চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারত ‘নীল সামুরাই’রা। কিন্তু সহজ সুযোগটি হাতছাড়া করেছে জাপান। জর্ডানের বিপক্ষে তারা হেরে গেছে ২-১ গোলের ব্যবধানে।আম্মানের ‘কিং আব্দুল্লাহ’ স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের এই ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় জর্ডান। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জর্ডানের স্ট্রাইকার আহমেদ হায়েল। ৬৯ মিনিটে একটি গোল শোধ করতে সক্ষম হয় জাপান। দলের পক্ষে গোলটি করেন সিনজি কাগাওয়া। পরবর্তীতের ম্যাচে আর কোন গোল না হওয়ায় ২-১ গোলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় জাপানকে।— রয়টার্স