সহযোগী সদস্য হচ্ছে আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো খেলার পুরস্কার পেতে যাচ্ছে আফগানিস্তান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ভড়কে দেওয়া দলটি আগামী বছরই পেয়ে যেতে পারে আইসিসির সহযোগী সদস্যপদ। এখন অধিভুক্ত মর্যাদা ভোগ করা দেশটিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সহযোগী সদস্যপদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসিসির প্রধান নির্বাহী আশরাফুল হক পরশু নিশ্চিত করেছেন এটা। পাকিস্তানের লাহোরে চলছে এসিসির ডেভেলপমেন্ট কমিটি বৈঠক। সেখানেই পরশু ঘোষণাটি দিয়েছেন আশরাফুল হক, ‘অ্যাফিলিয়েট সদস্যদের মধ্যে আফগানিস্তানই সবচেয়ে শক্তিশালী। তাই আমরা তাদের ওপরে তোলার চেষ্টা করছি।’আফগানিস্তানকে সমর্থন দেওয়ার কথা ইতিমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে এসিসি। তবে আগামী বছরের জুনে হবে আইসিসির বার্ষিক কনফারেন্স, ওই সভাতেই হয়তো আফগানিস্তানের ব্যাপারে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়েবসাইট।