সহোদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ব্রিসবেনে জেমস প্যাটিনসনের অভিষেক হওয়ার কথা। ২০০৮ সালে ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট খেলেছিলেন জেমসের বড় ভাই ড্যারেন প্যাটিনসন। জেমসের অভিষেক হয়ে থাকলে ১১২ বছর পর ভিন্ন দুটি দেশের প্রতিনিধিত্ব করা সহোদর দেখবে ক্রিকেট-বিশ্ব। সর্বশেষ দুই দেশের হয়ে খেলা ভাইয়েরা হচ্ছেন অ্যালবার্ট ট্রট ও হ্যারি ট্রট। উনিশ শতকের শেষ দিকে হ্যারি খেলেছেন অস্ট্রেলিয়ার পক্ষে। অ্যালবার্ট খেলেছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দেশের হয়েই। এর আগে ১৮৯১-৯২ সালে কেপটাউনে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন অ্যালেক ও জ্যাক হিয়ার্নে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন এঁদেরই সহোদর ফ্র্যাঙ্ক হিয়ার্নে। ভাইদের পরস্পরের বিপক্ষে টেস্ট খেলার ঘটনা এই একটিই।