প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলেন ব্রাউনলি ভাইয়েরা। পরশু ট্রায়াথলনের সোনা ও ব্রোঞ্জটা নিজেদের বাড়িতে নিয়ে গেছেন দুই ব্রাউনলি ভাই। একই ব্যক্তিগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে সহোদরদের পদক জয়ের ঘটনা ৫০ বছর পর দেখল অলিম্পিক। ২৪ বছর বয়সী বড় ভাই অ্যালিস্টার জিতেছেন সোনা, ২২ বছর বয়সী ছোট ভাই জনি ব্রোঞ্জ। এর আগে ১৯৬০ রোম অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানের শো জাম্পে পদক জিতেছিলেন ইতালির দ’ইনজিও ভাইয়েরা। রাইমোন্দো সোনা ও পিয়ের জিতেছিলেন রুপা। ব্রিটিশ দুই ভাইয়ের বিজয়মঞ্চে দাঁড়ানোর ঘটনা এর আগে সর্বশেষ ঘটেছে সেই ১৯০০ সালে। টেনিসের সেমিফাইনালে ছোট ভাই রেজিন্যাল্ড ডোহার্টিকে হারিয়ে ফাইনালে ওঠার পর সোনাও জেতেন লরেন্স ডোহার্টি। রেজিন্যাল্ড জেতেন ব্রোঞ্জ।