সাঁ তা র ফেল্পেসর আরেক ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেবোরা ডেবির দুই হাত মুঠো করে ধরা উত্তেজনায়। উঁচু হয়ে পুলের দিকে তাকিয়ে আছেন। কী বলছিলেন শোনার উপায় ছিল না, তবে ঠিকই বোঝা যাচ্ছিল। বলছিলেন ‘গো গো গো...।’ ২০০ মিটার ব্যক্তিগত মিডলের একেবারে শেষ সময়ের খেলা চলছে তখন। ডেবির চোখেমুখে শঙ্কার মেঘ। ভয় পাওয়ারই কথা। মাত্রই দুই দিন আগে ২০০ মিটার বাটারফ্লাইয়ে তাঁর ছেলে এ রকমই শেষ মুহূর্তের লড়াইয়ে হেরে গিয়েছিল, অথচ পুরো সাঁতারের বাকি অংশটায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল সে।না, এবার আর সেই ভুল করলেন না মাইকেল ফেল্প্স। কদিন আগে যাঁকে দেখে মনে হচ্ছিল, সেই লড়াইয়ের ঝাঁজটা আর নেই, সেই তিনিই ক্ষুধার্ত বাঘের মতো সাঁতার পুলে ঝড় তুললেন। রায়ান লোকিটর সঙ্গে স্পষ্ট ব্যবধান রেখে হয়ে গেলেন প্রথম। ১ মিনিট ৫৪.২৭ সেকেন্ড সময় নিয়েছেন। তাঁর চেয়ে দশমিক ৬৩ সেকেন্ড সময় বেশি নিয়ে রুপা জিতেছেন লোকিট। ব্রোঞ্জ জেতা লাসলো চে ছিলেন আরও পেছনে (+১.৯৫ সেকেন্ড)।এটাই এবারের অলিম্পিকে ফেল্পেসর প্রথম ব্যক্তিগত সোনা। আর এই সোনা দিয়ে আরেকটি ইতিহাস গড়লেন। এই প্রথম সাঁতারের একই ইভেন্টে টানা তিনটি অলিম্পিকে সোনা জিতল কেউ। এই একই ইতিহাসের হাতছানি তাঁর সামনে ছিল ২০০ মিটার বাটারফ্লাইয়েও। সেটিতে না পারলেও ফেল্প্স এবার আর ভুল করেননি। আক্ষরিক অর্থেই অলিম্পিক থেকে পাওয়ার আর কিছুই বাকি রইল না তাঁর। পরশুই অলিম্পিকে ফেল্পেসর মোট পদকের সংখ্যা গিয়ে দাঁড়াল কুড়িতে। আরও দুটো ইভেন্ট বাকি ছিল তখনো।প্রথম পদকের সঙ্গে একটা রেকর্ড, উচ্ছ্বাসটা আড়ালই করতে পারছিলেন না। ফেল্পেসর হাসিতে একটা শিশুতোষ নিষ্কলুষতাও আছে। সেই মিষ্টি হাসি হেসে বলেছেন, ‘এটা আমার অর্জনের তালিকায় যোগ করতে পেরে খুবই ভালো লাগছে। এবার নিজের প্রথম ব্যক্তিগত সোনাটিও জিততে পেরে আমি খুবই আনন্দিত।’লন্ডন অলিম্পিক যাচ্ছেতাইভাবে শুরু করেছেন। বাছাইয়ে আটে থেকে কোনোমতে জায়গা করে নিয়েছিলেন ফাইনালে। ৪–১০০ মিটার ব্যক্তিগত মিডলের সেই ফাইনালে হয়েছেন চতুর্থ! এরপর ফ্রি-স্টাইল রিলেতেও সোনা থেকে বঞ্চিত হয়েছেন। জিতেছেন রুপা। পাঁচটি ইভেন্টে লড়ে দুটি সোনা আর দুটি রুপা—মন্দ নয়। কাল রাতে আরেকটি ফাইনাল হয়ে গেছে ফেল্পেসর। ১০০ মিটার বাটারফ্লাই ফাইনাল। আজ নিজের সপ্তম ও শেষ ইভেন্টে সাঁতরাবেন। ৪–১০০ দলগত মিডলে। এর পর? ফেল্প্স হয়ে যাবেন ইতিহাস! লোকিটর সঙ্গে পরশুই শেষবারের মতো লড়েছেন। নিজের সবচেয়ে কাছের বন্ধুটির সঙ্গেই ছিল তাঁর সবচেয়ে বড় দ্বৈরথ। সেই দ্বৈরথে প্রথমে হেরে গেলেও শেষটা জিতেছেন। ১-১ সমতা। ‘বিদায়ী সম্মাননা’ জানাতে গিয়ে লোকিট অবশ্য ফেল্প্সকেই বিজয়ী ঘোষণা করলেন, ‘যাদের মুখোমুখি হয়েছি তাদের মধ্যে ওই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। আমরা যে দ্বৈরথ তৈরি করেছিলাম, সেটা সাঁতারের জন্যই ছিল দুর্দান্ত কিছু। ওর রেস আমি সত্যিই মিস করব।’ তৃতীয় হওয়া চেও বললেন, ‘এখন আর এটা আগের মতো থাকবে না। সে ছিল সেই সাঁতারু, যাকে আমি সব সময়ই হারাতে চাইতাম।’একটা হাহাকার এরই মধ্যে শুরু হয়ে গেছে। ফেল্প্স-শূন্যতা কীভাবে পূরণ হবে! এএফপি, রয়টার্স।