সাঁতার ও অ্যাথলেটিকস ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল পর্যায়ের সাঁতারু ও অ্যাথলেট নিয়ে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ থেকে শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প। ১৫ দিনের এই আবাসিক ক্যাম্পে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেবেন ২১ জন সাঁতারু ও ২০ জন অ্যাথলেট। সাঁতারের কোচের দায়িত্বে মাহবুবুর রহমান ও অ্যাথলেট প্রশিক্ষক রাজিয়া সুলতানা (অনু)।