সাঁতার কোচ পার্কের কক্ষে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন ভালো নেই কোচ পার্ক তে গুনের। জাতীয় সাঁতার দলের এই কোচের কক্ষের তালা ভেঙে চোর ল্যাপটপ, আইফোন, কিছু ডলার ও বাংলাদেশি টাকা, বিমানের টিকিটসহ আরও অনেক জিনিস নিয়ে গেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পার্ক। বর্তমানে নিরাপত্তাহীনতায়ও ভুগছেন এই কোরিয়ান সাঁতার কোচ।

পার্ক মিরপুর ক্রীড়াপল্লীর তিনতলার ৩১২ নম্বর কক্ষে থাকেন। জানা গেছে, দুই দফা তালা ভেঙে পার্কের কক্ষে ঢোকে চোর। প্রথম চুরির ঘটনা ঘটে ২৭ এপ্রিল। সেবার পার্কের দামি আইফোন ও ৩৫ হাজার ৫০০ বাংলাদেশি টাকা নিয়ে যায় চোর। কিন্তু ঘটনা জানাজানি হওয়ার পর চোর আইফোনটি ফেরত দিয়ে যায়। কিন্তু পরেরবার ৪ মে আবারও চোর পার্কের কক্ষের তালা ভেঙে দুটি দামি অ্যান্ড্রয়েড ফোন, ২২০০ ডলার ও ১২ হাজার বাংলাদেশি টাকা নিয়ে গেছে। কাল ক্ষুব্ধ পার্ক বলছিলেন, ‘আমি ঘটনা ঘটার পরই পুলিশ ও ফেডারেশনের সাধারণ সম্পাদককে জানিয়েছি। দ্বিতীয় দফা চুরির পর এখন নিরাপত্তা নিয়েই শঙ্কিত আমি। এভাবে এ দেশে কাজ করা কঠিন। আমি শিগগিরই সুইমিং কমপ্লেক্সের নতুন ভবনে উঠতে চাই।’