সাঁতার কোচকে বড় শাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় আনসারের সাঁতার কোচ ইমদাদুল হককে পাঁচ বছরের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। কাল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা জানিয়েছেন, ‘তাঁর বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ পেয়েছি আমরা। তদন্তে সর্বশেষ অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে ইমদাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা সাঁতারুকেও সতর্ক করে দেওয়া হয়েছে।