সাঁতার ক্যাম্প শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ ও যুব এশিয়ান গেমস উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে আবাসিক অনুশীলন ক্যাম্প। অনুশীলন হবে বনানীর নৌবাহিনী সাঁতার পুলে।
বার্সেলোনায় ১৫তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের জন্য ডাক পেয়েছেন মাহফিজুর রহমান (সাগর), অনিক ইসলাম ও মাহফুজা খাতুন (শিলা)। চীনের নানজিং যুব এশিয়ান গেমসের জন্য ডাক পেয়েছেন আসিফ রেজা ও নাজমা খাতুন।
আগামী ১৯ জুলাই থেকে ৪ আগস্ট বার্সেলোনায় হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। চীনে ১৬ থেকে ২৪ আগস্ট হবে যুব এশিয়ান গেমস।