সাঁতারুদের ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমনওয়েলথ ও এশিয়ান গেমসের জন্য বিওএর নিবিড় প্রশিক্ষণের প্রাথমিক তালিকায় ছিলেন সাঁতারুরা। কিন্তু শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ দেওয়া হয় সাঁতার। এবার নিজস্ব উদ্যোগে ফেডারেশন আজ থেকে শুরু করবে সাঁতারুদের আবাসিক ক্যাম্প। শুধু কমনওয়েলথ গেমসের জন্যই এই প্রশিক্ষণ।
মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে নয়, নৌবাহিনীর সাঁতার পুলে শুরু হবে এই অনুশীলন। ক্যাম্পে ডাক পেয়েছেন সেনাবাহিনীর শাজাহান আলী রনি; নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর, মাহফুজা খাতুন শিলা, নাজমা খাতুন, মরিয়ম খাতুন ও বিকেএসপির আরিফুল ইসলাম। কোচের দায়িত্বে আছেন গোলাম মোস্তফা ও লায়লা নূর।