সাঁতারে আরেকটি রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু আরেকটি বিশ্ব রেকর্ডের সাক্ষী হলো বার্সেলোনা। এ নিয়ে এবারের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে রেকর্ড হলো তিনটি। নতুন রেকর্ডটা গড়েছেন ডেনমার্কের রিকি মোলার পেডেরসেন, মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সেমিফাইনালে। ২৪ বছর বয়সী ড্যানিশ সময় নিয়েছেন ২ মিনিট ১৯.১১ সেকেন্ড। আগের রেকর্ডের চেয়ে যা দশমিক ৪৮ সেকেন্ড কম। আগের রেকর্ডটি যুক্তরাষ্ট্রের রেবেকা সনির, ২০১২ লন্ডন অলিম্পিকে সময় করেছিলেন ২ মিনিট ১৯.৫৯ সেকেন্ড। এএফপি।