সাঁতারে মিশ্র রিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টনে অনেক দিন থেকেই মিশ্র দ্বৈত ইভেন্ট হয়ে আসছে। পুরুষ ও নারীর সহাবস্থান এখন দেখা যাবে সাঁতারেও। এখন থেকে রায়ান লোকটি-মিসি ফ্রাঙ্কলিনদের একসঙ্গে সাঁতরাতে দেখবেন পুলে। সাঁতারের বৈশ্বিক সংস্থা ফিনা মিশ্র রিলে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
ফিনার নির্বাহী পরিচালক কর্নেল মারকুলেসকু জানিয়েছেন,‘সাঁতারু, কোচ, টেকনিক্যাল কমিটিসহ সবাই মনে করছে এটা বেশ ভালো একটা ব্যাপার হবে। কৌশলগত অনেক বিষয় থাকবে এখানে।’ তাঁর মতে সিদ্ধান্তটা সাঁতারুদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়েরা এটা নিয়ে খুশি। সিদ্ধান্তটা এ জন্যই নেওয়া হয়েছে। আমি মনে করি এটা সাঁতারুদের মধ্যে দারুণ জনপ্রিয় হতে যাচ্ছে।’ এর মধ্যেই বার্সেলোনায় ফিনা কংগ্রেসের একটা টেকনিক্যাল অধিবেশনে সিদ্ধান্তটা অনুমোদিতও হয়ে গেছে। রয়টার্স।