প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকল্যে ছয়টি বিশ্ব রেকর্ড দিয়ে শেষ হলো পঞ্চদশ সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপ। গতবারের চেয়ে অবশ্য এক লাফেই তিন গুণ হয়ে গেছে সংখ্যাটা। সাংহাইয়ে বিশ্ব রেকর্ড হয়েছিল মাত্র দুটি। উচ্চপ্রযুক্তির ১০০% পলিইউরেথান বডি স্যুট নিষিদ্ধ করার প্রভাবই পড়েছিল ২০১১ সালে। এর আগে ২০০৯ সালে রোমে পলিইউরেথান বডি স্যুট পরে রেকর্ড ভাঙাগড়ার মচ্ছবে মেতেছিলেন সাঁতারুরা। ৪৩ বার বিশ্ব রেকর্ড ভেঙে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের এক আসরে সবচেয়ে বেশি রেকর্ড গড়ার রেকর্ড করেছিল রোম। ২০০৭ সালেও হয়েছিল ১৫টি বিশ্ব রেকর্ড। একটিও বিশ্ব রেকর্ড হয়নি এমন টুর্নামেন্টও দেখেছে বিশ্ব সাঁতার—১৯৯৮ পার্থ বিশ্ব চ্যাম্পিয়নশিপ।