সাঁতারের দ্বিতীয় দিনটি সোনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনটি ছিল বাংলাদেশ আনসারের সোনিয়া আক্তারের (টুম্পা)। আগের দিন একটি মাত্র সোনা জেতা সোনিয়া কাল জিতেছেন মেয়েদের ১০০ ও ৫০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। প্রথম দিনে একটি রেকর্ড হলেও কাল কোনো রেকর্ড হয়নি। সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ অবশ্য কাল নিষ্প্রভ ছিলেন। প্রথম দিন তিনটি সোনা জেতা আমলার তরুণ কাল সোনা জিতেছেন শুধু ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। দ্বিতীয় দিনেও বিকেএসপির সাঁতারুদের সাফল্য দেখা যায়নি। সব মিলিয়ে ৮টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে তালিকায় সবার ওপরে নৌবাহিনী। দ্বিতীয় স্থানে থাকা সেনাবাহিনী জিতেছে ৭টি সোনা, ১২টি রুপা ও ৫টি ব্রোঞ্জ। তবে ৭টি সোনার সঙ্গে ৫ রুপা ও ৫ ব্রোঞ্জ জেতা আনসার তৃতীয় স্থানে। বিকেএসপি চতুর্থ স্থানে—জিতেছে ৬টি সোনা, ১০টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ।