সাংবাদিক ওজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বছরের জন্য জার্মানির ফুটবল দূত নির্বাচিত হয়েছেন মেসুত ওজিল। ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন একটা পুরস্কার নিতে। তবে খেলার জন্য নয়, আর্সেনাল মিডফিল্ডার পুরস্কার পেয়েছেন তাঁর দাতব্য কাজের জন্য। জার্মান জাতীয় দলের কোচ জোয়াকিম লোর কাছ থেকেই পরশু নিয়েছেন স্মারকটা। তবে ওজিল দিনটাকে মনে রাখবেন আরেকটা কারণে। জার্মান দৈনিক বিল্ড-এর শিক্ষানবিশ প্রতিবেদক হিসেবে কাজ করেছেন এদিন। লোর একটা সাক্ষাৎকারও নিয়েছেন। নিজেই টুইটারে পোস্ট করেছেন দুজনের একটা ছবি। কাজটা করে যে দারুণ মজা পেয়েছেন সেটাও বোঝা যাচ্ছে। তাহলে কি খেলা শেষে সাংবাদিকতাকেই ক্যারিয়ার করবেন? থিয়েরি অঁরি, গ্যারি নেভিল, জেমি ক্যারাঘারদের উদাহরণ তো হাতের কাছেই আছে! বিবিসি, মেইল অনলাইন।