সাংবাদিক লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবির নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলী গতকাল ফতুল্লায় এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন।
ইংল্যান্ডের সঙ্গে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ চলার সময় সংবাদ সম্মেলন করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। বিসিবিপ্রধানের সংবাদ সম্মেলনের পরই ইংরেজি দৈনিক দ্য নিউ এজ-এর প্রতিবেদক আতিফ আজমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আলী। আতিফ জানান, পেশাগত কারণে বিসিবির আলোকচিত্রীর কাছে আলীর ছবি চেয়েছিলেন তিনি। সেটির জের ধরেই তাঁকে লাঞ্ছিত করা হয়েছে।
ঘটনার পরই বিসিবির সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা সমন্বয়কের পদ থেকে আলীর অপসারণ দাবি করেছেন ফতুল্লায় উপস্থিত সাংবাদিকেরা। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি) ঘটনার নিন্দা জানিয়েছে। সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তারাও।