সাংবাদিককে ঘুষি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্ক যেন মেক্সিকোর পিছু ছাড়ছেই না। কনক্যাকাফ গোল্ডকাপ জয়ে কাঁটা হয়ে আছে সেমিফাইনালে পানামার বিপক্ষে মহা বিতর্কিত জয়। এবার নতুন বিতর্কের জন্ম দিলেন মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা। মেক্সিকান চ্যানেল টিভি আজটেকার সাংবাদিক ক্রিস্টিয়ান মার্টিনলির দাবি, কোচ মিগুয়েল হেরেরা তাঁর ঘাড়ে ঘুষি মেরেছেন। পরশু ফিলাডেলফিয়া বিমানবন্দরেই ঘটেছে এই ঘটনা। কথা-কাটাকাটির একপর্যায়েই হেরেরা নাকি কাণ্ডটা করেছেন, এমনকি হুমকি পর্যন্ত দিয়েছেন। হেরেরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তবে তাঁর দাবিটা মজার, ‘ওটা শুধু ধাক্কা ছিল’। এএফপি।