সাংবাদিকদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আগে নিরাপত্তা বাহিনীর হাতে সাংবাদিকদের নাজেহাল হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যান্ড রাইটার্স কমিউনিটি। তিন সংগঠনের এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের হয়রানি করার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে বিসিবির আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়েছে। সূত্র: বিজ্ঞপ্তি।