সাংসদ এখন প্রধান নির্বাচকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছেন। হয়েছেন সংসদ সদস্যও। এবার আরেকটি পালক যোগ হলো সনাত্ জয়াসুরিয়ার মুকুটে। শ্রীলঙ্কা ক্রিকেট ১১০ টেস্ট ও ৪৪৫ ওয়ানডে খেলা সাবেক ক্রিকেটারকে চেয়ারম্যান করে নতুন নির্বাচকমণ্ডলী ঘোষণা করেছে। পাঁচ সদস্যের এই কমিটিতে ‘মাতারা হারিকেন’ ছাড়াও আছেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের সতীর্থ প্রমোদ্য বিক্রমাসিংহে। অশান্ত ডি মেলের বর্তমান কমিটির মেয়াদ আছে আগামী পরশু পর্যন্ত। রয়টার্স।