সাংসদ টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার হিসেবে দলের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠেনি কোনো দিন। সেই শচীন টেন্ডুলকারই ভারতের সংসদ সদস্য হিসেবে সমালোচনার মুখে! ২০১২ সালের জুনে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সম্মানিত সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। তখন কথা দিয়েছিলেন, ক্রিকেট আর ব্যক্তিগত জীবনের বাইরে যতটুকু সময় পান, চেষ্টা করবেন নতুন এই ভূমিকায় সেটুকু কাজে লাগানোর। সেই সময়টা বোধ হয় করে উঠতে পারেননি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। গত বছর মাত্র তিনবার সংসদ অধিবেশনে যোগ দিতে পেরেছেন, এ বছর এখনো সেই সুযোগই হয়ে ওঠেনি। সম্প্রতি তাঁর এই অনুপস্থিতি নিয়ে রাজ্যসভার অধিবেশনেই সমালোচনামুখর হয়েছেন বেশ কয়েকজন সদস্য। এমন একটা সম্মানজনক পদে থেকে দায়িত্ব পালনে তাঁর এই উদাসীনতা রাজ্যসভার জন্য অপমানজনকও বলছেন কেউ কেউ। এএফপি।