সাংহাই মাস্টার্স জিতলেন জকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাংহাই মাস্টার্স শিরোপা জয়ের আশা জোরদার করেছিলেন অ্যান্ডি মারে। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে নোভাক জকোভিচের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নটা অধরাই থেকে গেল ইংল্যান্ডের এই টেনিস তারকার। আজ ফাইনালে মারেকে ৫-৭, ৭-৬, ৬-৩ সেটে হারিয়ে শিরোপা জিতেছেন জকোভিচ।২০০৯ ও ২০১০ সালে টানা দুবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল জকোভিচকে। এবার ফাইনালে উঠলেও সার্বিয়ান এই তারকা শিরোপা জিততে পারবেন কি না, তা নিয়ে অনেক সংশয় ছিল। কারণ, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে ছিলেন অ্যান্ডি মারে। আর বিগত দুটি বড় আসরেই তিনি জকোভিচকে দিয়েছিলেন হারের স্বাদ। প্রথমটি লন্ডন অলিম্পিকের সেমিফাইনালে, অপরটি গত মাসে অনুষ্ঠিত ইউএস ওপেনের ফাইনালে। তাই এবার সাংহাই মাস্টার্সের ফাইনালের আগে অনেকেই এগিয়ে রেখেছিলেন অ্যান্ডি মারেকে। কিন্তু সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হতে দেননি জকোভিচ। আর মারেকে হারিয়ে শিরোপা জিতে হারগুলোর শোধটাও বেশ ভালোমতোই নিয়েছেন টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক এই এক নম্বর তারকা।— রয়টার্স