সাইকেল চড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বড় অনুপ্রেরণাই মানেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা! তাঁকে তাই অনুসরণ করে দিব্যি সাইকেলে চড়ে বেড়ালেন। গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী এক দিনের সফরে হল্যান্ডে গেলে তাঁকে অভিনব এক ‘উপঢৌকন’ই দেন হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট—সাইকেল! তা মোদি ওই সাইকেলে চড়ার একটি ছবি দিয়ে টুইট করেছিলেন, সেটিকেই প্রেরণা হিসেবে নিয়েছেন জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের চোখে এটি তাঁর দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানুষকে ফিট হওয়ার আহ্বান। সে জন্যই বর্তমানে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা জাদেজা নিজেও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। পরে নিজের সাইকেলে চড়ার ছবি ও মোদির সাইকেলে চড়ার ছবি দুটি কোলাজ করে টুইট করেছেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ স্যার। বিশ্বজুড়ে সব ভারতীয়কেই আপনি অনুপ্রাণিত করছেন।’ এএনআই।