সাইক্লিংয়ে বিজেএমসির দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক জাতীয় সাইক্লিংয়ের প্রথম দিনের চারটি ইভেন্টেরই সোনা জিতেছে বিজেএমসি। পুরুষ ৪০ কিলোমিটার মাস স্ট্যাট ইভেন্টে তরিকুল ইসলাম, মহিলা ২০ কিমি মাস স্ট্যাটে সোনিয়া ইয়াসমিন, পুরুষ ১২ হাজার মিটার পয়েন্ট রেসে মিজানুর রহমান ও একই ইভেন্টের মেয়েদের বিভাগে ফারহানা সুলতানা (শীলা) সোনা জিতেছেন।বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা চলবে আজ ও আগামীকাল। তবে টুর্নামেন্টে কোনো জৌলুস নেই। নতুন খেলোয়াড় উঠে আসছে না। এসব নিয়ে হতাশা আছে। সাইক্লিস্টদের অনেকের ভালো সাইকেল নেই। কোনো রকমে একটা সাইকেল জোগাড় করে প্রতিযোগিতায় নামছেন। কয়েকজন খেলোয়াড় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে পড়ে গিয়ে আহত হয়েছেন। একজন খেলোয়াড়কে হাসপাতালেও নিতে হয়েছে।